হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে পৃথক দুই অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ৮

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলার শেরপুর এলাকায় পৃথক দুটি সফল অভিযানে ভারতীয় চকলেট ও কম্বলসহ আট চোরাচালানকারীকে আটক করেছে শেরপুর পুলিশ ফাঁড়ির টিম।

এ সময় একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয় এবং প্রায় ২০ লক্ষাধিক টাকার চোরাচালানকৃত মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত শনিবার (২০ জুন) রাত ১০ টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর চত্বরে এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান পরিচালনা করে একটি আইসার ট্রাক (রেজি. নং: যশোর-ট-১১-৫৬৩৭) আটক করে। পরে ট্রাক তল্লাশিকালে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, মেনটোসসহ মোট ৮ লাখ ৬৫ হাজার ৮২২ টাকার চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়।

এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মামলা রুজু করা হয়।

পরবর্তীতে রবিবার (২১ জুন) সকাল ৮ টা ৫ মিনিটে একই টিম শেরপুর চত্বরে চেকপোস্ট অভিযান পরিচালনাকালে সিলেটের দিক হতে ঢাকাগামী KAFI TRAVELS এর একটি যাত্রীবাহী বাস (রেজি. নং. ঢাকা মেট্রো-ব-১২-৫০৯৫) তল্লাশি করে ৩৭২টি ভারতীয় তৈরি ডাবল পার্ট প্রিন্টের কম্বল জব্দ করা হয়। বাসটির আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধেও মৌলভীবাজার সদর থানায় মামলা রুজু করা হয়।

চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক ও একটি বাস জব্দ করা হয়েছে।

এছাড়া ভারতীয় ভোগ্যপণ্য ও ৩৭২টি কম্বলসহ মোট প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আ.লীগ আমলের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

বাহুবলে ডাবল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটে এক গ্রামের ৫ জনের মৃত্যু

বাহুবলে চোরাকারবারি আ. লীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

সাদা পাথর এলাকায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জনের ঘোষণা

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী