হোম > সারা দেশ > সিলেট

জকিগঞ্জে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, জকিগঞ্জ (সিলেট)

সিলেটের জকিগঞ্জ উপজেলার চক, বুরহানপুর, কোনাগ্রাম ও নয়াগ্রামের সংযোগ সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় শাহ মো. ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্টের সার্বিক সহযোগিতায় এ কাজের সূচনা হয়।

দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তাটির কারণে গ্রামের মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছিল। অবশেষে ট্রাস্টের উদ্যোগে সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টার এখলাছুর রহমান, বিশিষ্ট মুরব্বি শওকত মিয়া, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহাব উদ্দিন, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিফতাউল হক, তালুকদার কামরুজ্জামান কয়ছর, সুহেল আহমদ, ট্রাস্টের সচিব ডা. সাদিক আহমদ তাপাদার, প্রিন্সিপাল সাইফুর রহমান, মোমিন আহমদ, তানভীর আহমদ ও সুলেমান আহমদ।

এছাড়াও শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন আবু বক্কর ও বিলাল আহমদ।

গ্রামবাসীর পক্ষ থেকে শাহ মো. ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্টকে তাদের এই মহতী উদ্যোগের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য খুলল শ্রমবাজার

সিলেটে দুই মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক

হবিগঞ্জ শিল্পকলা একাডেমি সম্মাননা পাচ্ছেন ২৯ গুণী শিল্পী

হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

রাজনগরে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, ২০ দিন পর লাশ উদ্ধার

বড়লেখার সাবাজপুর চা-বাগানের গাছ কেটে বিক্রির অভিযোগ

বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

রাস্তার পাশে পড়ে ছিল নবজাতক, হাসপাতালে ভর্তি করল স্থানীয়রা

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত

আ.লীগ নেতাদের সন্ত্রাসী তৎপরতায় উত্তপ্ত সিকন্দরপুর পশ্চিমগাঁও