হোম > সারা দেশ > সিলেট

মাধবপুরে আলেম-উলামাদের সম্মাননা স্মারক প্রদান

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৮নং বুল্লা ইউনিয়ন উলামা পরিষদের উদ্যোগে নবীন ও প্রবীণ আলেম-উলামা, হাফেজ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বুল্লা ইউনিয়ন পরিষদে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ কুতুবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মুফতী খাদেমুল ইসলাম নূর কাসেমী ও হাফেজ মাওলানা নাজমুল হক শাহিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা শাহ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুফতি ওয়াজেদ আলী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম, মুফতি মারগুবুর রহমান, ক্বারী নুরুদ্দিন প্রমুখ।

বক্তব্য রাখেন- মুফতি মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা আরিফুল ইসলাম খান, মুফতি ইসমাইল রহমানী, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আব্দুল আলিম, ক্বারী মোহাম্মদ সালাহ উদ্দিন, হাফেজ মোবারক মোল্লা, হাফেজ মাওলানা মুর্শিদুর রহমান, মুফতি মাওলানা নজরুল ইসলাম খান, বুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাজ উদ্দিন আহমদ (টেনু) হাফেজ আব্দুল মতিন, মাওলানা সুলাইমান চৌধুরী ও হাফেজ ইদ্রিসসহ অনেকে।

অনুষ্ঠানে বুল্লা ইউনিয়ন উলামা পরিষদের পক্ষ থেকে ৮০ জন আলেম, হাফেজ ও বিশিষ্ট ব্যক্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদেরও সম্মাননা জানানো হয়। প্রবীণ আলেম ও হাফেজদের মাঝে ছাতা, ব্যাগ ও গেঞ্জি বিতরণ করা হয়।

বক্তারা বলেন, আমরা ক্লান্ত হবো কিন্তু ক্ষ্যান্ত হব না, উলামা পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। ইসলামের মূল্যবোধ প্রতিষ্ঠা, শিরক-বিদআত ও অপসংস্কৃতি প্রতিরোধ এবং সমাজ সংস্কারে কার্যকর ভূমিকা পালন করাই সংগঠনটির মূল লক্ষ্য। তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই মাধবপুর উপজেলা উলামা পরিষদ এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এএস

উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতির জন্য শুভ নয়: ফয়জুল করীম

সীমান্তে ৬ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ, চোরাকারবারি আটক

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে ফিরছেন জেলেরা, চলছে প্রস্তুতি

হবিগঞ্জে বৈছাআ নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

সুনামগঞ্জে ত্রাণ ও কৃষি কার্ড বিতরণে অনিয়ম, প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জে বৈষম্য তুলে ধরায় চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

যানজট এড়াতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন ট্রাফিক নির্দেশনা

সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএসসহ দুই আ.লীগ নেতা কারাগারে

সৌদিতে আটকের এক মাস পর হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের জামিন

মাধবপুরে ডাম্পট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত