হোম > সারা দেশ > সিলেট

বড়লেখায় ট্রাকভর্তি ভারতীয় জিরা উদ্ধার, গ্রেপ্তার ১

উপজেলা প্রতিনিধি, বড়লেখা (মৌলভীবাজার)

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অভিযান চালিয়ে ট্রাকভর্তি ভারতীয় অবৈধ জিরা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ট্রাকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সমনবাগ এলাকায় অভিযান চালায় বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)।

অভিযানে ৫ হাজার ৭৬০ কেজি জিরা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮৬ লাখ ৪০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আবুল হোসাইন (৫১)। তিনি দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের আরেঙ্গাবাদ গ্রামের মৃত আখলাছ আলীর ছেলে।

বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এবিষয়ে আইনগত প্রক্রিয়ার জন্য বড়লেখা থানায় মালামাল ও গ্রেপ্তারকৃতকে হস্তান্তর করা হয়েছে।

এমই

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ