হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে কারিগরি ১৩ প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিল

হবিগঞ্জ প্রতিনিধি

ছবি: আমার দেশ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা মেয়াদি) কোর্স পরিচালনাকারী হবিগঞ্জের ১৩টি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

সূত্রে জানা গেছে, উল্লেখিত ট্রেডের যেসব প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে না, সেসব প্রতিষ্ঠানকে চলতি জুলাই-ডিসেম্বর ২০২৬ সেশনে ভর্তি কার্যক্রম স্থগিতসহ প্রতিষ্ঠানে পাঠদান অনুমোদন কেন বাতিল করা হবে না ব্যাখ্যা চাওয়া হয়েছে।

৮ জুন জাতীয় দক্ষতামান বেসিক কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে পৃথকভাবে নোটিশ দেওয়া হয়। নোটিশে বলা হয়, পাঠদানের অনুমোদন কেন বাতিল করা হবে না, সে বিষয়ে যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে।

সূত্র জানায়, শুধু হবিগঞ্জ নয়, সারা দেশে দীর্ঘদিন শিক্ষার্থী ভর্তি না করায় জাতীয় দক্ষতামান বেসিক কোর্স পরিচালনাকারী ১ হাজার ৮৫টি প্রতিষ্ঠান বন্ধের আওতায় রয়েছে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক মো. আল মাসুদ করিম বলেন, ‘বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদানসংক্রান্ত নীতিমালা-২০২৪ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি, ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরি ও অন্যান্য শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করতে পারে।’

হবিগঞ্জের ১৩টি প্রতিষ্ঠান দীর্ঘদিন শিক্ষার্থী ভর্তি না করায় পাঠদান অনুমোদন বাতিলের তালিকায় রয়েছে। তন্মধ্যে হবিগঞ্জ টেকনিকেল স্কুল এন্ড কলেজ, রামকৃষ্ণ মিশন কম্পিউটার ট্রেনিং সেন্টার, জামান টেকনিকেল ট্রেনিং সেন্টার, সুফিয়া মতিন টেকনিকেল স্কুল এন্ড কলেজ, ইব্রাহিম কম্পিউটার ট্রেনিং সেন্টার, ইউনিয়ন স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট, ক্রিয়েটিভ কম্পিউটার ট্র্র্রেনিং সেন্টার, আইডিয়াল কম্পিউটার ইন্সটিটিউট, গ্লোবাল টেকনিকেল ইন্সটিটিউর, বার্ড টেকনিকেলে ট্রেনিং ইন্সটিটিউট, প্রচেষ্টা টেকনিকেল ইন্সটিটিউট ও এডলিড ট্রেনিং ইন্সটিটিউট।

এমএইচ

রাজনগরে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত

বাহুবলে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

৪ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম, ইউএনওর নির্দেশে ফের শুরু হলো কাজ

ভারতে মুসলিম নির্যাতন বন্ধ ও ইসকন নিষিদ্ধের দাবি উলামা ঐক্য পরিষদের

সিলেট আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ২৫ জুলাই

১৪ বছর পর শিশু ধর্ষণ মামলায় দুই যুবকের ফাঁসি

হবিগঞ্জে ফিনলে চা-বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ