সুনামগঞ্জে রাতে বালু তোলা ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার বিকেলে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী সুর্যোদয় থেকে সুর্যাস্থ পর্যন্ত বালু/মাটি তুলতে পারবে না। জেলা প্রশাসকের অনুমতি ব্যতিত রাত্রিকালে বালি কিংবা মাটি উত্তোলন করতে পারবে না। এছাড়া বালু/মাটি পরিবহনের জন্য অননুমোদিত কোনো যানবাহন ব্যবহার করতে পারবে না। এসব আইন অমান্য করলে আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য বলেন তিনি।
জেডএম