হোম > সারা দেশ > সিলেট

হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়িচাপায় সিপিজি সদস্য নিহত

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের জানকিছড়া এলাকায় হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়িচাপায় এক কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্য নিহত হয়েছেন। বুধবার ভোরে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজ মিয়া (৬৫) শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ডলুছড়া গ্রামের বাসিন্দা ও সিএমসি অফিস সহকারী বাবুল মিয়ার পিতা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার ভোরেও তিনি জানকিছড়া ক্যাম্পে রাতের ডিউটি শেষে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিলেন। পথে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের জানকিছড়া এলাকায় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর চালক গাড়িসহ পালিয়ে যায়। খবর পেয়ে বন বিভাগ, কমলগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা জানান, ঘটনার খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা ও কমিটির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। আমরা তাদের পাশে আছি।

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হবে না বলে জানানো হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব