হোম > সারা দেশ > সিলেট

জনতার হাতে আটক আ. লীগ নেতা প্রদীপ কারাগারে

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

নিষিদ্ধ রাজনৈতিক দল আ. লীগের দিরাই উপজেলার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রদীপ রায়কে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

বুধবার বিকাল পাঁচটায় গ্রেপ্তারকৃত প্রদীপ রায়কে দ্রুত বিচার আদালতে হাজির করলে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে মঙ্গলবার রাত আড়াইটার দিকে সিলেট নগরীর সুবিদবাজারের লন্ডনি রোড এলাকার একটি ভাড়াবাসা থেকে জনতার হাতে আটক হন তিনি।

পরে তাকে পুলিশ হেফাজতে নেয়া হলে গেল বছরের চার আগস্টে সুনামগঞ্জ শহরে ছাত্র—জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে সুনামগঞ্জে জেল হাজতে প্রেরণ করা হয়।

প্রদীপ রায়ের আইনজীবী অ্যাড. আব্দুল আজাদ রুমান জানান, বিকেল পাঁচটার দিকে প্রদীপ রায়কে আদালতে হাজির করলে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক মুহাং হেলাল উদ্দিন তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

সুনামগঞ্জ সদর থানার ওসি মো. আবুল কালাম জানান, গত বছরের চার আগস্টে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে ছাত্র—জনতার উপর হামলার ঘটনায় গেল দুই সেপ্টেম্বর দায়ের হওয়া দ্রুত বিচার আইনের মামলার ৯৯ জন আসামির মধ্যে ২১ নম্বর এজাহার নামীয় আসামি হিসেবে প্রদীপ রায়কে গ্রেপ্তার করা হয়েছে।

কুলাউড়ায় সন্তানসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

নবীগঞ্জে ৫৮ কেজি গাজাঁসহ আটক ২

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, আটক ৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

সুনামগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

বাহুবলে দুই দফা সংঘর্ষে নিহত ২, গ্রেপ্তার এড়াতে পুরুষশূন্য চার গ্রাম

হাওরে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পারাপার

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ফয়সল এমপি

আগামীকাল চায়ের দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১