হোম > সারা দেশ > সিলেট

সিলেটে হাম-রুবেলায় ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

সিলেট ব্যুরো

ছবি: আমার দেশ

সিলেটে হাম ও রুবেলার সংক্রমণ নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। সর্বশেষ এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (১৫ এপ্রিল) রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশুর মৃত্যু হয়।

মৃতদের মধ্যে একজন ১০ মাস বয়সি হুজাইফা, সে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদুন এলাকার জাকির হোসেনের মেয়ে। অন্যজন ১০ মাস বয়সি মো. আব্দুল্লাহ, গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পলভাগে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৫টা ৩০ মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হুজাইফার মৃত্যু হয়। সে হৃদ্‌যন্ত্র বিকল ও ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং তার মধ্যে হামের লক্ষণও দেখা গিয়েছিল। একই দিন বিকেল ৩টা ৪৫ মিনিটে পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহর মৃত্যু হয়। তাকে গত ১৩ এপ্রিল বিকেল ৫টা ৩০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, শক, হৃদ্‌যন্ত্র বিকল, ব্রঙ্কোনিউমোনিয়া এবং হামের সম্ভাব্য জটিলতার কারণে তার মৃত্যু হয়েছে।

এদিকে শহীদ সামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১১ জন প্রাপ্তবয়স্ক, বাকিরা শিশু। বর্তমানে হাসপাতালে মোট ৬৭ জন রোগী ভর্তি রয়েছে।

আবেদনের দুই বছর পর উদ্ধার ৪ কোটি টাকার খাসজমি

সুনামগঞ্জের নতুন ডিসি মিনহাজুর

ওসমানীনগরে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ দুই লাখ মানুষ

প্রতিটি উপজেলায় আধুনিক ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’ নির্মাণ করবে সরকার

ছোটো ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, বাঁচাতে এসে বড় ছেলে হাসপাতালে

সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার চোরাচালান জব্দ

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ফি নিয়ে গভীর ঘুমে কর্তৃপক্ষ, হতাশায় ৪৬ আবেদনকারী

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ৩০০ বৃক্ষরোপণ

বাংলা নববর্ষ ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক: আরিফুল হক

এসএমপির হাতে আটক ডিএমপির নকল পুলিশ কর্মকর্তা