হোম > সারা দেশ > সিলেট

স্ত্রীর শিলের আঘাতে স্বামীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

স্বামী হাসান আল মামুন ও স্ত্রী মমতা বেগম । ছবি: আমার দেশ

হবিগঞ্জের মাধবপুরে পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলে আঘাতের ঘটনায় ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছেন হাসান আল মামুন (৩২)।

সোমবার দুপুর আড়াইটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার তাঁর স্ত্রী মমতা বেগম (২৫) আগেই কারাগারে রয়েছেন। মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামুনের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। এর আগে শনিবার বিকেলে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন মমতা বেগম। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস তাকে প্রথম শ্রেণির বিচারিক হাকিম তামান্না রহমান তানিয়ার আদালতে হাজির করেন।

জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জবানবন্দিতে মমতা স্বীকার করেন, স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি পাথরের শিল দিয়ে মামুনের শরীরের বিভিন্ন স্থানে চারটি আঘাত করেন। তার দাবি, বিয়ের পর থেকেই মামুন তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রতিবাদ করলে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিতেন। এমনকি তাদের শিশুসন্তানদেরও হত্যার হুমকি দিতেন বলে অভিযোগ করেন তিনি।

বুধবার ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মামুনের পরিবারের অভিযোগ, ঘটনার দিন খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানোর পর তিনি ঘুমিয়ে পড়লে মমতা পাথরের শিল দিয়ে তাঁর মাথার পেছনে ও মুখমণ্ডলে উপর্যুপরি আঘাত করেন। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান।

গুরুতর আহত মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নয় দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।

মামুন ওই গ্রামের কাউছার আহমেদের ছেলে। তাঁর স্ত্রী মমতা উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত শফিক মিয়ার মেয়ে। প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাঁদের বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, এ ঘটনায় মামুনের মা তাসলিমা বেগম বাদী হয়ে গত শুক্রবার মমতা বেগমকে আসামি করে থানায় মামলা করেন।

একই দিন তাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। মামুনের মৃত্যুর পর মামলার ধারায় পরিবর্তন এনে হত্যা মামলা করা হবে।

এমএইচ

শাবিপ্রবিতে ল্যান্ডস্কেপ ডিজাইন প্রতিযোগিতা, বিজয়ীদের ১০ হাজার টাকা পুরস্কার

শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে যাওয়ার পথে ভারতীয় নারী আটক

কমলগঞ্জে মার্কেটে অগ্নিকাণ্ডে ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি

জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, ৩০ হাফেজকে পাগড়ি প্রদান

রাস্তায় পাওয়া ৩ ভরি স্বর্ণ সোনা ফিরিয়ে দিলেন চানাচুর বিক্রেতা

‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ পুলিশকে হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা আবারো গ্রেপ্তার

ফ্যাসিস্ট অনুসারীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

লাখাইয়ে ২৭ পিস ইয়াবাসহ বিএনপি নেতা আটক

অসুস্থ-অসচ্ছল সাংবাদিকদের পাশে রয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট

‘জয় বাংলা’ এখন পালিয়ে যাওয়া নৈরাজ্যকারীদের স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী