হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন

আমার দেশ অনলাইন

সুনামগঞ্জ সদর উপজেলার ট্রাফিক পয়েন্ট এলাকার হক মার্কেটে আগুনের চিত্র। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ সদর উপজেলার ট্রাফিক পয়েন্ট এলাকার হক মার্কেটে ভয়াবহ আগুনে ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, একটি জুতার দোকানের শর্ট সার্কিট থেকে থেকে আগুনের সূত্রপাত। দোকানে জুতা মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দোকানিরা অনেকে বাইরে চলে এলেও ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়। আগুনের তীব্রতা এতো বেশি ছিল যে মার্কেটের আশপাশের প্রায় ৮ থেকে ১০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবির সম্মিলিত চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ গণমাধ্যমকে জানান, ধারণা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে শর্ট সার্কিট থেকে। বাকিটা ফায়ার সার্ভিস ভালো বলতে পারবে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমেদ গণমাধ্যমকে জানান, আগুন এখন নিয়ন্ত্রণে আছে।

সুনামগঞ্জে খরায় বীজতলা ফেটে চৌচির

ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রশস্তকরণ কাজে অনিয়মের অভিযোগ

গভীর রাতে সড়কের কাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী, মান নিয়ে কড়া নির্দেশনা

সিলেটে আমেরিকা প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার

সিলেটে আধুনিক ডেন্টাল হাব ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

অতীতের ত্যাগের শিক্ষা নিয়ে বর্তমানের সম্ভাবনা কাজে লাগাতে হবে: হামিদুর রহমান আযাদ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে প্রবাসীকল্যাণ মন্ত্রী

এক মাস আগেই পানিশূন্য সুনামগঞ্জের হাওর, বিপাকে কৃষকেরা

শ্রীমঙ্গলে বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সভা ও শিক্ষা উপকরণ বিতরণ