হোম > সারা দেশ > সিলেট

ঢাকায় ‘লকডাউন’ সমর্থনে হবিগঞ্জে মধ্যরাতে আ.লীগের মশাল মিছিল

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

অনলাইনে ঘোষিত আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বর ঢাকা ‘লকডাউন’ কর্মসূচির সমর্থনে হবিগঞ্জে মশাল মিছিল করা হয়েছে। সোমবার মধ্যরাতে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং দেশ থেকে পালিয়ে যাওয়া লন্ডনে অবস্থনরত সাবেক এমপি আবু জাহিরের ফেসবুকে মিছিলের ভিডিও প্রচার হয়।

এর আগে হবিগঞ্জের অজ্ঞাত স্থানে মিছিল করে ‘হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ’ লেখা ব্যানার থাকলেও মিছিলের স্থান উল্লেখ করা হয়নি।

মিছিলে কয়েকজন যুবক মশাল হাতে শেখ হাসিনা ও আবু জাহিরের নামে শ্লোগান দিতে দেখা যায়। এ মিছিলকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে।

বিএনপির একাধিক নেতা আমার দেশকে জানিয়েছেন, রাতের আধারে আওয়ামী লীগের মিছিলটি লাখাই-হবিগঞ্জ সড়কে অথবা বানিয়াচং-হবিগঞ্জ সড়কে কোথাও হতে পারে বলে ছবি দেখে মনে হচ্ছে।

হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখেছি এবং নাশকতার বিরুদ্ধে জেলা আইনশৃঙ্খলাবাহিনী সর্বাবস্থায় সতর্ক অবস্থানে রয়েছে। গতকাল থেকে এপর্যন্ত জেলায় বিভিন্ন মামলার ৩০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই বৈষম্যবিরোধী আন্দোলনে মামলার আসামি অথবা নাশকতা করতে এমন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ভিডিওটি বিষয়ে খোঁজ খবর রাখা হচ্ছে, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব