হোম > সারা দেশ > সিলেট

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিকৃবিতে ইউট্যাবের দোয়া মাহফিল

সিলেট ব্যুরো

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউট্যাব) এর উদ্যোগে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে কোরআন খতম, বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ইউট্যাবের সিকৃবি ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. মাছুদুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদার, কোষাধক্ষ অধ্যাপক ড. মো. মাহবুব ইকবাল, যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. মো. কাওসার হোসেন ও অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. মুক্তার হোসেন, প্রচার সম্পাদক অধ্যাপক ড. মো. রুহুল আমিন।

সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এম. রাশেদ হাসনাত, অধ্যাপক ড. মো. আসাদ-উদ-দৌলা, অধ্যাপক ড. মো. নাজমুল হক, অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন, অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন আহাম্মদ, অধ্যাপক ড. মু. রাশেদ আল মামুন, অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, অধ্যাপক ড. মো. ইউসুফ মিয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা হারুনুর রশিদ।

কুলাউড়ায় সন্তানসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

নবীগঞ্জে ৫৮ কেজি গাজাঁসহ আটক ২

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, আটক ৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

সুনামগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

বাহুবলে দুই দফা সংঘর্ষে নিহত ২, গ্রেপ্তার এড়াতে পুরুষশূন্য চার গ্রাম

হাওরে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পারাপার

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ফয়সল এমপি

আগামীকাল চায়ের দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১