হোম > সারা দেশ > সিলেট

তাহিরপুরে রক্তি নদীতে পড়ে গিয়ে কাঠ মিস্ত্রি নিহত

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের তাহিরপুরের রক্তি নদীতে পানিতে ডুবে রাকিবুল হোসেন(২৬)নামে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘণ্টা পর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে পাঁচ টায় দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজারের নৌকা ঘাট থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল।

নিহত রাকিবুল ইসলাম মুন্সিগঞ্জ জেলা লৌহজং থানায় বালিগা গ্রামে দিল মোহাম্মদ এর ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানান, একটি পর্যটন-বাহী হাউজবোটে কাঠের কাজ করছিলেন। এসময় হঠাৎ করে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশসহ ফায়ারসার্ভিসের লোকজন এসে রাকিবুলের লাশ উদ্ধার করেন।

স্থানীয় ব্যক্তি জয়নাল আহমেদ জানান, হাউজ বোটে কাঠের কাজ করা অবস্থায় রক্তি নদীতে পড়ে রাকিব নামে একজন নিখোঁজ হয়। পরে আমি ফায়ার সার্ভিসকে ফোন দেই। তাহিরপুরের ডুবুরি না থাকায় সুনামগঞ্জ থেকে ডুবুরি দল আসতে দেরী হওয়ায় উদ্ধার কাজ দেরী হয়েছে। ডুবুরি দল এসে তার লাশ উদ্ধার করেছে।

তাহিরপুর সার্কেল প্রয়ন দে জানান,খবর পেয়ে আমি এসেছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছে তারা উদ্ধার কার্যক্রম চালিয়ে লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সিলেটে প্রধানমন্ত্রীকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা চা-শ্রমিকদের

কুলাউড়ায় সন্তানসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

নবীগঞ্জে ৫৮ কেজি গাজাঁসহ আটক ২

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, আটক ৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

সুনামগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

বাহুবলে দুই দফা সংঘর্ষে নিহত ২, গ্রেপ্তার এড়াতে পুরুষশূন্য চার গ্রাম

হাওরে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পারাপার

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ফয়সল এমপি

আগামীকাল চায়ের দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী