হোম > সারা দেশ > সিলেট

আগামীকাল হবিগঞ্জ-১ আসনে আসছেন মামুনুল হক

উপজেলা প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ)

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) হবিগঞ্জ-১ ( বাহুবল-নবীগঞ্জ) আসনে আসছেন। ওই দিন দুপুর ১২টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে এসে নবীগঞ্জ জে কে হাইস্কুল মাঠে মুফতি সিরাজুল ইসলাম মিরপুরীর নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন।

জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা আল্লামা মামুনুল হকের সফরসঙ্গী থাকবেন বলে হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী জানিয়েছেন।

এরপর সিলেট-৩ আসনে এবং মৌলভীবাজারে নির্বাচনি জনসভায় বক্তব্য শেষে রাতে সড়কযোগে ঢাকায় ফেরার পথে বাহুবল উপজেলার মিরপুরে পথসভায় বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি জানান, আমিরে মজলিসের বাহুবল-নবীগঞ্জে আগমন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১

ট্রাফিক সপ্তাহে সিলেটে জরিমানায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড়

নদী বাঁচলে বাঁচবে জীবন-জীবিকা ও অর্থনীতি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

চাহিদা বেড়েছে সারা দেশে ফেঞ্চুগঞ্জের আনারসের

সুনামগঞ্জে সাড়া ফেলছে আর্জেন্টিনার ২০০ ফুটের পতাকা

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মসজিদে বয়ান নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

আর্জেন্টিনার সমর্থনে ওসমানী মেডিকেল শিক্ষার্থীদের শোভাযাত্রা

বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ ফেরত দিল ভারত

গুজব ছড়াবেন না, সত্য তুলে ধরুনঃ এমপি কামরুল