হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ

সিলেট ব্যুরো

সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে দুই দফার বিশেষ অভিযানে ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন মিনাটিলা বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব এয়ারগান জব্দ করেন।

বিজিবি জানায়, শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালবাড়ী এলাকায় প্রথম অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩টি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়।

পরে শনিবার (৪ জুলাই) দুপুরে একই বিওপির বিশেষ টহল দল ঝিঙ্গাবাড়ী এলাকায় দ্বিতীয় দফার অভিযান চালিয়ে আরও ১টি ভারতীয় এয়ারগান উদ্ধার করে। উদ্ধার করা ৪টি এয়ারগান জৈন্তাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অস্ত্র পাচার, মানবপাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তে চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসী কল্যাণ মন্ত্রী

সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্বাস্থ্য খাতে ৬ শতাংশ বরাদ্দের সুফল নিশ্চিত করতে হবে

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে দর্শনার্থীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের সাটিয়াজুরী আধুনিক রেলস্টেশন অলস পড়ে আছে

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি