হোম > সারা দেশ > সিলেট

দুই সন্তানসহ বাবার বিষপান, প্রাণ হারালেন তিনজনই

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাটে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দুই মেয়েকে নিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন আব্দুর রউফ নামে এক যুবক।

শুক্রবার সকালে উপজেলার রানীগাঁও ইউনিয়নের আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফ, তার পাঁচ বছর বয়সী মেয়ে খাদিজা আক্তার ও তিন বছরের আয়েশা আক্তার।

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নূর আলম বলেন, স্ত্রী হাফিজার সঙ্গে প্রায়ই রউফের ঝগড়া হতো। এতে ক্ষুব্ধ হয়ে দুদিন আগে দুই মেয়েকে রেখে বাবার বাড়িতে চলে যান হাফিজা। এ ঘটনায় অভিমানে বৃহস্পতিবার গভীর রাতে ঘরের দরজা বন্ধ করে দুই মেয়েকে বিষ খাওয়ান রউফ। একই সঙ্গে নিজেও বিষপান করেন। এ সময় শিশুদের চিৎকারে দরজা ভাঙেন ঘরের লোকজন।

পরে শিশুদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক রউফকে ভর্তি করা হলে শুক্রবার সকালে তিনিও মারা যান।

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

নির্যাতিত মুসলমানদের স্মরণ করার আহ্বান নাসের রহমানের

শিশুকে দিয়ে অভিনব কৌশলে ৫ লাখ টাকা চুরি, দুই নারী গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

শাল্লায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় বিএনপি নেতার স্ত্রী, ভাই-চাচাসহ ৯ জন

শাবিপ্রবি সড়কে দুর্ভোগ নিরসনের উদ্যোগ উপাচার্যের

সিলেটে ঈদুল আজহার প্রধান জামাত শাহী ঈদগাহ ময়দানে

সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: ফয়সল এমপি

জগন্নাথপুরে বসতঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার