হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে তেলবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর নামকস্থানে সিলেটগামী তেলবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট রেলপথে এ দুর্ঘটনাটি ঘটেছে। তাৎক্ষণিক দুর্ঘটনার কারণ জানা যায়নি।

স্থানীয় জানায়, তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত ৫টি বগি ছিন্নভিন্ন হয়ে পড়ে এবং কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পাশের জমিতে পড়ে যায়।

মনতলা স্টেশন মাষ্টার আতাউর রহমান খাদেম বিষয়টি নিশ্চিত করে জানান- আখাউড়া থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশন ছেড়ে কিছুদূর গিয়ে ৫টি বগি লাইন-চ্যুত হয়ে উল্টে যায়।

এদিকে, তেলের বগি উল্টে যাওয়ায় মানুষ মাটি থেকে তেল উঠিয়ে বালতি ভরে তেল সংগ্রহ করছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে তাৎক্ষণিক-ভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সুনামগঞ্জে বাসের ধাক্কায় লেগুনাচালকসহ নিহত ২, আহত ৫

শ্রীমঙ্গলে বিপন্ন সবুজ ফণিমনসা সাপ উদ্ধার

বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শ্রীমঙ্গলে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৬

শায়েস্তাগঞ্জে ১২০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি

শ্রীমঙ্গলে ভূমি সেবা উদ্বোধন

নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

কোটি টাকার ভারতীয় জিরাসহ ২ চোরাকারবারি আটক