হোম > সারা দেশ > সিলেট

তাহিরপুরে হাওরে বজ্রপাতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাটিয়ান হাওরে বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিপু মিয়া তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের বাসিন্দা আতাবুর রহমানের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিপু মিয়া মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তার ওপর বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি ফারুক আহমদ জানান, মাটিয়ান হাওরে বজ্রপাতে শিপু মিয়া নামে এক যুবকের মৃত্যুর বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে। নিহতের মরদেহের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

জেডএম

সুনামগঞ্জে খরায় বীজতলা ফেটে চৌচির

ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রশস্তকরণ কাজে অনিয়মের অভিযোগ

গভীর রাতে সড়কের কাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী, মান নিয়ে কড়া নির্দেশনা

সিলেটে আমেরিকা প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার

সিলেটে আধুনিক ডেন্টাল হাব ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

অতীতের ত্যাগের শিক্ষা নিয়ে বর্তমানের সম্ভাবনা কাজে লাগাতে হবে: হামিদুর রহমান আযাদ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে প্রবাসীকল্যাণ মন্ত্রী

এক মাস আগেই পানিশূন্য সুনামগঞ্জের হাওর, বিপাকে কৃষকেরা

শ্রীমঙ্গলে বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সভা ও শিক্ষা উপকরণ বিতরণ