হোম > সারা দেশ > সিলেট

বিয়ানীবাজার সীমান্ত দিয়ে ফের ২১ জনকে পুশইন

উপজেলা প্রতিনিধি, বিয়ানীবাজার (সিলেট)

বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২১ জন বাংলাদেশিকে ফের পুশইন করেছে বিএসএফ। বিজিবি তাদের আটক করে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করেছে। এদের বেশির ভাগের বাড়ি নড়াইল জেলায়। এর আগে ২৫ মে একই সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করেছিল বিএসএফ। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৮ জন মহিলা এবং ৮ জন শিশু। বৃহস্পতিবার ভোরে বিয়ানীবাজার সীমান্তের নওয়াগ্রাম এলাকা দিয়ে তাদের পুশইন করে বিএসএফ।

আটককৃতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার কেরামত শেখ (৬০), রমেছা বেগম (৫৫), বিষ্টুপুরের কুলছুম শেখ (২০), ওমর শেখ (২ মাস), নড়াগেতির জহুরা বেগম (৬০), সোহাগী বেগম (৩২), সিদ্দিক শিকদার (১৮), সুমাইয়া বেগম (১১), রাফি শিকদার (৯), হাসান শিকদার (৩), কালিয়া উপজেলার জুয়েল শাহানুর শেখ (২৮), মরিয়ম খাতুন (২৫), আমেনা খাতুন (৮), আনার শেখ (২ মাস), তাছলিমা বেগম (৩৫), ইয়ামিন (১৭), ইয়াসিন (৫), ইয়াকুব (৪), রোকসানা (৩৫), গোপালগঞ্জের আজগর আলী (৪০) ও ইতি বেগম

(৩৬)। এরা ভারতে দিনমজুরের কাজ করতেন।

বিজিবি জানায়, ৫২ ব্যাটালিয়নের টহল দল সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ প্রবেশের সময় তাদের আটক করে। পরে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ‘আটক সবাই বাংলাদেশি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটি নিশ্চিত হওয়া গেছে।’

বিয়ানীবাজার থানার ওসি আশরাফ উজ্জামান বলেন, ‘২১ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।’

জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর লাশ গুমের অভিযোগ

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

জোর করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে চান স্বেচ্ছাসেবক লীগ নেতা!

হবিগঞ্জে পাহাড় কেটে নির্মাণ হচ্ছে পোলট্রি, হ্যাচারি

ইয়াবা সেবনের ভিডিও ভাইরালের পর যুবদল নেতা বহিষ্কার

চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএসএফের গুলিতে হত্যার পর লাশ গুমের অভিযোগ

হবিগঞ্জে হামের চিকিৎসাসেবায় নার্সের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

সিলেটে হামের উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু

সিলেট ওসমানী হাসপাতালে ৪ দালালকে কারাদণ্ড