হোম > সারা দেশ > সিলেট

সিলেটে প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে নিহত ১, দু’জন আইসিইউতে

সিলেট ব্যুরো

সিলেটের আম্বরখানা-বিমানবন্দর সড়কে মালনিছড়া চা বাগান এলাকায় প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আটজন আহত হয়েছেন।

নিহত যুবক প্রাইভেট কারের যাত্রী মাহফুজ মিয়া (২২)। জগন্নাথপুর থানার চেচিশেউড়া গ্রামের বকুল মিয়ার ছেলে।

আহত ৮ জনের মধ্যে গুরুতর আহত দুজনকে একটি বেসরকারি হাসপালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। বাকিদের ওসমানীসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন জানান, মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মাহফুজ মিয়া (২২) মারা যান। এর আগে সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি মো. মঈন উদ্দিন বলেন, প্রাইভেটকারটি যাত্রী নিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মালনিছড়া চা বাগান এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থল থেকেই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনাস্থলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে পুলিশ জানায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব