হোম > সারা দেশ > সিলেট

বড়লেখা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

বাংলাদেশ-ভারত সীমান্তের মৌলভীবাজারের বড়লেখা যেন এক মানবিক ট্র্যাজেডির নীরব সাক্ষী হয়ে উঠেছে। দিনদিন বাড়ছে ‘পুশইন’ এর ঘটনা।

শনিবার (২৬ জুলাই) বড়লেখা উপজেলার নিউপাল্লাথল বিওপি এলাকার বাতামোড়ল পান পুঞ্জিকা সীমান্ত পয়েন্ট দিয়ে ১১জন বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করে ফেরার পথে বিজিবির হাতে আটক হন।

আটকদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং চারজন শিশু রয়েছে। তাদের সঙ্গে থাকা এক দালালকেও আটক করা হয়েছে। তারা সবাই সুনামগঞ্জ জেলার একটি বেদে পল্লীর বাসিন্দা।

বড়লেখা সীমান্ত দিয়ে এ পর্যন্ত বিজিবি ৩৬৭ জনকে পুশইনের সময় আটক করেছে। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, আটকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচয় যাচাই করে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান মোল্লা জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নদী-খাল পুনরুজ্জীবন প্রকল্পে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: হুমায়ুন কবির

সাংবাদিকদের সম্মানে সিলেট মহানগর ছাত্রশিবিরের ইফতার সম্পন্ন

দলমতের ঊর্ধ্বে উঠে সকলের জন্য কাজ করতে চাই

জনগণের টাকা অপব্যবহারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ছাতকে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু

উন্নয়ন কাজের তদারকিতে ইমামদের সম্পৃক্ত করা হবে

সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী

পণ্যের দামের প্রার্থক্য নিয়ে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি হবে: বাণিজ্যমন্ত্রী

ডেপুটি রেঞ্জার সৈয়দ আশিককে প্রত্যাহারের দাবিতে আল্টিমেটাম

মোংলায় যুবকের রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার