পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী হিসেবে ‘হলো ব্লকের’ ব্যবহার বাড়ানো এবং নির্মাণ খাতে এর প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠক করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নেতারা। রোববার সচিবালয়ে এ বৈঠক হয়।
বৈঠকে রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ. এফ. এম. ওবায়দুল্লাহ ও ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
সভায় পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার সম্প্রসারণ এবং নির্মাণ খাতে হলো ব্লকের প্রয়োগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পরিবেশ সুরক্ষা ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে নির্মাণ খাতে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।