হোম > বাণিজ্য

বিএসইসির কমিশনার পদে যোগ দিলেন সাইফুদ্দিন

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে মো. সাইফুদ্দিন যোগদান করেছেন।

বৃহস্পতিবার তিনি কমিশনার হিসাবে যোগ দিয়েছেন বলে বিএসইসির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত ২৯ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাইফুদ্দিনেকে চার বছরের জন্য বিএসইসির কমিশনার হিসাবে নিয়োগ দেয় সরকার।

এদিকে কমিশন সভা কক্ষে কমিশনের চেয়ারম্যান-কমিশনারবৃন্দ ও বিএসইসির শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিতিতে নতুন কমিশনার মো. সাইফুদ্দিনকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এসময় তিনি নতুন কমিশনারের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা বিএসইসি ও পুঁজিবাজারের জন্য ভালো ফলাফল বয়ে আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

কমিশনার মো. সাইফুদ্দিন দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের কল্যাণের স্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বিএসইসির কার্যক্রমকে বিনিয়োগকারীসহ অন্যান্য অংশীজনের কাছে ইতিবাচকভাবে উপস্থাপনের উপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, মো. সাইফুদ্দিন দেশের অন্যতম শীর্ষ ব্রোকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০১ সালে আইডিএলসি ফাইন্যান্সে কর্মজীবন শুরু করেন। তিনি ২০০৯ সাল থেকে আইডিএলসি ফাইন্যান্সের সহযোগী প্রতিষ্ঠান আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক

এলডিসি উত্তরণের প্রস্তুতিতে রপ্তানি বহুমুখীকরণ আর ঐচ্ছিক নয়: ডিসিসিআই সভাপতি

২০০ প্রতিষ্ঠানের নতুন উদ্ভাবন নিয়ে টেক্সটাইল ইনোভেশন এক্সপো শুরু