হোম > বাণিজ্য

আবারও সুপারব্র্যান্ডস স্বীকৃতি পেলো ‘স্বপ্ন’

আতিকুর রহমান নগরী

দেশের সেরা সুপারশপ ব্র্যান্ড ‘স্বপ্ন’ আবারও সুপারব্র্যান্ডস স্বীকৃতি পেলো। আগামী দুই বছরের জন্য সুপারস্টোর ক্যাটাগরিতে স্বপ্নকে ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’ স্বীকৃতি দেয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সুপারব্র্যান্ডসমূহের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে ‘স্বপ্ন’র পক্ষে মূল মঞ্চে একসঙ্গে পুরস্কার গ্রহণ করেন ‘স্বপ্ন’র হেড অব কনজুমার ইন্সাইটস (বিজনেস রিসার্চ) মঈন উদ্দীন আহমেদ, প্রোডাক্ট ম্যানেজার আকিব রশীদ, মার্কেটিং অ্যানালিটিক্স ম্যানেজার তানজিল অভি, জুনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং) বিভাগের জারিন তাসনিম । অনুষ্ঠানে স্বপ্ন এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন- এসর্টমেন্ট এবং ইনস্টোর এক্সপেরিয়েন্স ব্র্যান্ডিং (উপদেষ্টা) বুশরা জেরিন , হেড অব ট্রেড মার্কেট রিসার্চ -এর নুসরাত জাহান ,মিডিয়া অ্যান্ড পি-আর ম্যানেজার মো. কামরুজ্জামান (মিলু) এবং শব্দ প্রকৌশলী মো. ওবাইদুল ইসলাম।

এর আগে সুপারব্র্যান্ড হিসেবে টানা তিনবার পুরস্কার জিতেছে ‘স্বপ্ন’। এছাড়া টানা নবম বারের মতো সুপারশপ খাতে সেরা ব্র্যান্ড এবং টানা ষষ্ঠবারের মতো সারাদেশের সেরা ১০টি ব্র্যান্ডের একটি নির্বাচিত হয় ‘স্বপ্ন’।

এছাড়া এশিয়ার ‘মার্কেটিং কোম্পানি অফ দ্য ইয়ার ২০২০’ নামে স্বীকৃত ‘ষষ্ঠ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পুরস্কারও জিতেছে সুপারশপটি। জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো শক্তিশালী ১৮ দেশের শীর্ষস্থানীয় মার্কেটিং কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করে এ পুরস্কার অর্জন করে ‘স্বপ্ন’।

অনিয়মের কারণে ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডিকে অপসারণ

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে বৈঠক

রাজস্ব আহরণে ঘাটতি ৯৭ হাজার ৮৯০ কোটি টাকা

সরকারের ৫২ দিনে ব্যাংক ঋণ ৪৪ হাজার কোটি টাকা

অন্য পণ্য না নিলে মিলছে না বোতলজাত তেল

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, এখন দেশে ভরি কত

জাঙ্ক কোম্পানির দখলে শেয়ারবাজার

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো পাঁচ ব্যাংক

এফবিসিসিআইকে অরাজনৈতিক ও কার্যকর সংগঠন করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আইএমএফের সঙ্গে তেলের দামবৃদ্ধির সম্পর্ক নেই: অর্থমন্ত্রী