হোম > বাণিজ্য

চিকিৎসায় বিদেশে ডলার নেয়ার সীমা বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার

বিদেশে চিকিৎসা ব্যয় মেটাতে সর্বোচ্চ ১০ হাজার ডলার নিয়ে যাওয়ার সীমা রয়েছে। এখন তা বাড়িয়ে ১৫ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না।

সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন।

এতে বলা হয়েছে, বিদেশে চিকিৎসার জন্য ১০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নেওয়ার অনুমতি ছিল। এখন এই সীমা বাড়িয়ে ১৫ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নেওয়া যাবে। এই অর্থ প্রেরণের সময় বিদেশের হাসপাতাল বা চিকিৎসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে সরাসরি পাঠাতে পারবে। এছাড়া প্রিপেইড/ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমেও এই অর্থ প্রেরণের সুযোগ থাকবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, নগদ সর্বোচ্চ ৫ হাজার ডলার (সামগ্রিক সীমার মধ্যে) প্রদান করা যাবে।

ব্যাংকাররা জানান, ভারতে ভিসা বন্ধ থাকার কারণে অন্য দেশে চিকিৎসার জন্য ভিসার আবেদন করতেছে। ওইস দেশে চিকিৎসা খরচ বেশি। তাই ডলার নেওয়ার সীমা বাড়ানো হয়েছে।

এমএস

শিল্প বিকাশে সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করছে ইনভেস্ট বাংলাদেশ: আশিক চৌধুরী

বস্ত্রশিল্পে ৩২ বিলিয়ন ডলারের বিনিয়োগ সুরক্ষায় নীতিসহায়তা চায় বিটিএমএ

মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের ১৩ কোটি টাকা শুল্ক ফাঁকি

বন্ধের পথে জনতা ব্যাংকের আরব আমিরাত কার্যক্রম

অর্থনীতি আটকে আছে তিন ফাঁদে

বাজেয়াপ্ত সম্পদ থেকেও আদায় করা যাবে শুল্ক-কর

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে ১৮ হাজার ৪৪৪ আবেদন

বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে সমন্বিত সার্কুলার

এআই খাতের ঋণ নিয়ে উদ্বেগ, সপ্তাহজুড়ে নাসডাকের বড় পতন

কাঠামোগত ফাঁদে আটকে আছে দেশের অর্থনীতি: হোসেন জিল্লুর রহমান