হোম > বাণিজ্য

মাকে নিয়ে মেহজাবীনের সাথে ফাইভস্টারে ডিনারের সুযোগ বিকাশ- এ

স্টাফ রিপোর্টার

মায়ের সাথে ম্যাজিক্যাল মোমেন্টের ছবি আর গল্প বিকাশ-এর সাথে শেয়ার করে, মাকে নিয়ে তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সাথে ফাইভস্টার হোটেলে ডিনার এর সুযোগ পাচ্ছেন ২০ জন সন্তান। এ বছরের মা দিবস উপলক্ষে ‘মায়ের মায়ায় ম্যাজিকাল মোমেন্ট’ ক্যাম্পেইনে মা-সন্তানের চিরন্তন ভালোবাসার বন্ধনের মুহূর্ত উদযাপনে বিকাশ-এর এই আয়োজন।

১১ মে, ২০২৫ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে অংশ নিতে বিকাশ পেমেন্টে ন্যূনতম ৫০০ টাকার কেনাকাটা করার পর বিকাশ এর ওয়েবসাইট বা ভেরিফায়েড ফেসবুক পেজ-এ https://momentswithmaa.com/- ক্লিক করে মায়ের সাথে ছবি এবং গল্প আপলোড এবং সাবমিট করতে হবে।

মায়ের সাথে সন্তানের মুহূর্ত সবসময় বিশেষ। সেই বিশেষ মুহূর্ত থেকে আবার কখনও কখনও কোন মুহূর্ত হয়ে ওঠে চিরসস্মরণীয়, হয়ে ওঠে ম্যাজিক মোমেন্ট। তেমন মুহূর্ত আর গল্পকে উপস্থাপনেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ। পাশাপাশি ক্যাম্পেইনে অংশ নেয়া বিজয়ীদের জন্য রয়েছে মাকে নিয়ে আরো একটা ম্যাজিক মোমেন্ট তৈরি করার সুযোগ।

ওয়েবসাইটে জমা দেওয়া গল্প ও ছবির ভিত্তিতে ২০ জনকে নির্বাচিত করবেন অভিনেত্রী ও তারকা মেহজাবীন চৌধুরী। নির্বাচিতরা তাদের মা-কে সাথে নিয়ে এই তারকার সাথে ফাইভ স্টার হোটেলে ডিনারে অংশগ্রহণ করবেন। এছাড়া শর্ত পূরণ করে এই ক্যাম্পেইনে অংশ নেওয়া প্রত্যেক গ্রাহক ১০০ টাকার ডিসকাউন্ট কুপন পাবেন যা নির্দিষ্ট মার্চেন্ট শপে ন্যূনতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্ট করে উপভোগ করতে পারবেন তারা।

ক্যাম্পেইন এ অংশ নিতে বিকাশ এর ওয়েবসাইট বা ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লিংকে ক্লিক করে মায়ের সাথে ছবি এবং গল্প আপলোড করার সময় প্রতিযোগীর নাম এবং বিকাশ নম্বর লিখে ক্যাম্পেইনের শর্তগুলো পড়ে তা মেনে নিয়ে অগ্রসর হতে হবে। এরপর অংশগ্রহণকারীর দেয়া ইমেইল আইডিতে একটি ওয়ান টাইম কোড পাঠানো হবে। সেই ওটিপি-টি দিয়ে সাবমিট শেষ করতে হবে। এখান থেকেই গল্পসহ ছবি ডাউনলোড বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার সুযোগও পাবেন অংশগ্রহণকারীরা।

বিকাশ এর ফেসবুক পেজ এবং https://www.bkash.com/campaign/mothers-day-campaign-2025 লিংক থেকে ক্যাম্পেইনের আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

বাংলাদেশে চীনা আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়লে উভয় পক্ষই লাভবান হবে: আশিক চৌধুরী

যে দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ

বড় মূলধনি ও অবকাঠামো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে শর্ত শিথিল

তাঁবু-আউটডোর পণ্যে রপ্তানির নতুন সম্ভাবনা বাংলাদেশের

আওয়ামী সংগঠনগুলোর উসকানিতে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিকে অপসারণ

সাবসিডিয়ারির ব্যবসা চালুর অনুমতি, ৮ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি

সিএসইর কমোডিটি মার্কেট: নিবন্ধন সনদের নীতিগত অনুমোদন পেল ৬ ব্রোকারেজ হাউস

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে: বাণিজ্যমন্ত্রী

মঙ্গলবার থেকে ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার