হোম > বাণিজ্য

এআই-চালিত ডিজিটাল এলসি প্ল্যাটফর্ম ‘প্রাইম বাণিজ্য’ চালু করল প্রাইম ব্যাংক

আমার দেশ ডেস্ক

দেশের প্রথম এআই-চালিত ডিজিটাল এলসি ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ‘প্রাইম বাণিজ্য’ চালু করছে প্রাইম ব্যাংক পিএলসি। যা বাংলাদেশের বাণিজ্য ডিজিটাইজেশন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি ঢাকায় আয়োজিত ‘প্রাইম বাণিজ্য’-এর উদ্বোধনী অনুষ্ঠানে করপোরেট গ্রাহক ও ট্রেড পার্টনাররা অংশ নেন। অনুষ্ঠানে ইন্টারঅ্যাকটিভ এক্সপেরিয়েন্স সেশন-এর মাধ্যমে প্ল্যাটফর্মটির উন্নত সুবিধাসমূহ সম্পর্কে জানতে পারেন অংশগ্রহণকারীরা।

প্রাইম বাণিজ্য’-এ রয়েছে, ইন্টেলিজেন্ট এলসি ড্রাফটিং, অটোমেটেড কমপ্লায়েন্স চেকিং এবং রিয়েল-টাইম ট্রানজেকশন ট্র্যাকিং।

প্রাইম বাণিজ্য এলসি ব্যবস্থাপনার সম্পূর্ণ প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও নির্ভুল করতে তৈরি করা হয়েছে। এটি ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে অধিক নির্ভুলতা, গতি ও স্বচ্ছতা প্রদান করবে এবং ম্যানুয়াল কাজের পরিশ্রম ও প্রক্রিয়াজনিত বিলম্ব উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়তা করবে।

সম্প্রতি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (PMI) বাংলাদেশ অ্যাওয়ার্ডস-এ ‘বেস্ট প্রজেক্ট অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট’ ক্যাটাগরিতে অনারেবল মেনশন অর্জন করেছে প্রাইম ব্যাংক, যা ব্যাংকের উদ্ভাবন এবং শৃঙ্খলাবদ্ধ প্রকল্প বাস্তবায়নে উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ‘প্রাইম বাণিজ্য’ উদ্বোধন করেছে ব্যাংকটি।

সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা; মো. তানভীর বিন হাসান, এভিপি ও লিড ট্রেড অটোমেশন অ্যান্ড ইনোভেশন সহ প্রাইম ব্যাংক পিএলসির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রাইম ব্যাংক বাংলাদেশের বাণিজ্য ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে এবং বিভিন্ন ব্যবসা ডিজিটাল সল্যুশনের মাধ্যমে রূপান্তর করে সামনে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক

এলডিসি উত্তরণের প্রস্তুতিতে রপ্তানি বহুমুখীকরণ আর ঐচ্ছিক নয়: ডিসিসিআই সভাপতি

২০০ প্রতিষ্ঠানের নতুন উদ্ভাবন নিয়ে টেক্সটাইল ইনোভেশন এক্সপো শুরু