হোম > বাণিজ্য

বৃহস্পতিবার অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে পারে এনবিআর ঐক্য পরিষদ

অর্থনৈতিক রিপোর্টার

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সঙ্গে বৈঠকে অংশ নিতে পারে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বৃহস্পতিবার বেলা ৫টায় অর্থ উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে অংশগ্রহণের বিষয়ে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের’ সভাপতি এবং নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হাছান মুহম্মদ রিকাবদার আমার দেশকে বলেন, প্রাথমিকভাবে বৈঠকে অংশগ্রহণের বিষয়ে আমরা একমত পোষণ করছি। তবে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, এ বিষয়ে আমি এককভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। রাতে পরিষদের বৈঠকের পর আমরা এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানাব।

জাতীয় রাজস্ব বের্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।’ আন্দোলনের অংশ হিসাবে গত দুইদিন অবস্থান ও কলমবিরতি কর্মসূচি পালন করে আসছেন কর্মকর্তা-কর্মচারীরা।

আগামী ২৭ জুনের মধ্যে চেয়ারম্যানকে অপসারণ করা না হলে ২৮ জুন থেকে লাগাতার শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে পরিষদ। আন্দোলনের কারণে এনবিআরের কার্যক্রমে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী বৃহস্পতিবার এনবিআর কর্মকর্তাদের বৈঠকে ডেকেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

এনবিআর সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিসিএস (কর) ও বিসিএস (কাস্টসম অ্যান্ড ভ্যাট) ক্যাডার প্রতিনিধিদের সাথে অর্থ উপদেষ্টা বৈঠক করবেন। অর্থ উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠাতব্য বৈঠকে আন্দোলনরত ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের’ প্রতিনিধি অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ‘রাজস্ব সংস্কার সমন্বয় কমিটি।’

সেজন্য সংস্কার কমিটির পক্ষ থেকে ঐক্য পরিষদের ৬ জন প্রতিনিধিকে মনোনয়ন দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

ASYCUDA System-এর তথ্য ব্যবহার বাধ্যতামূলক করল এনবিআর

পাঁচ ব্যাংকের আমানতকারীদের বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান

অর্থনীতিতে গভীর সংকট তৈরির শঙ্কা বিশেষজ্ঞদের

বিউএফটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

সনি-স্মার্ট’র শো-রুম এখন বগুড়ায়

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও শান্তা হোল্ডিংস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

জাতিসংঘের প্রিন্সিপালস রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগ দিল সিটি ব্যাংক

শুন্য রিটার্ন দাখিল করেছেন ৫৫ শতাংশ করদাতা

সনি-স্মার্ট’র শোরুম এখন বগুড়ায়

সুদহার কমানোর সভা স্থগিত করলো বাংলাদেশ ব্যাংক