হোম > বাণিজ্য

১৬ হাজার কোটি টাকা জব্দ করেছে বিএফআইইউ

বিএফআইইউ’র প্রতিবেদন

অর্থনৈতিক রিপোর্টার

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন ব্যক্তির ব্যাংক হিসাব ফ্রিজ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ। গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দুই হাজার বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এসব অ্যাকাউন্টে জমা আছে ১৬ হাজার কোটি টাকা। পুরো অর্থই সংস্থাটির জালে আটকা রয়েছে। বিএফআইইউ’র সবশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, ১১৫ জন রাজনৈতিকভাবে প্রকাশ্য ও তাদের সাথে জড়িত ৩৭৮ জন ব্যক্তির মোট দুই হাজারের বেশি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এই অ্যাকাউন্টগুলোতে ১৬ হাজার কোটি টাকা জমা রয়েছে। এছাড়া এখন পর্যন্ত ৯৫ টি রিপোর্ট আইন প্রয়োগকারী সংস্থাকে পাঠানো হয়েছে।

এ তালিকায় আর্থিক খাতের অনিয়মে আলোচিত এস আলম, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ কয়েকজন ব্যবসায়ী রয়েছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্য, সাবেক মন্ত্রী, এমপি, সাংবাদিক, পুলিশসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন

বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ

বন্ধ শিল্প চালুতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না

চেয়ারম্যানের পর বিএসইসিতে তিন কমিশনার নিয়োগ

বিএসইসির চেয়ারম্যান হলেন মাসুদ খান

যে কারণে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের হঠাৎ পদত্যাগ

এক ঘণ্টা কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি

বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ

টার্নওভার ভিত্তির পরিবর্তে আসছে সুনির্দিষ্ট ভ্যাট

দেশের প্রত্যেক মানুষের কথা চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে