হোম > বাণিজ্য

টিসিবির তালিকায় যোগ হচ্ছে আরো ৫ পণ্য: বাণিজ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য তালিকায় যোগ হবে আরো পাঁচটি পণ্য। এগুলো হলো চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান। আজ (সোমবার) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টিসিবির উপকারভোগী নির্বাচন ও সক্রিয়করণ বিষয়ক এক সভায় তিনি একথা জানান।

সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক, ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোর অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণ অংশ নেন।

টিসিবির কার্যক্রম পরিচালনায় সরকার প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তূকি দিয়ে থাকে। এতে বাজারের চাহিদা ও সরবরাহে ভারসাম্য তৈরি হয় উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, টিসিবির চলমান বিক্রয় কার্যক্রমের সঙ্গে নতুন পাঁচটি পণ্য স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিবে। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতেও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উপদেষ্টা বলেন, সরকার টিসিবির কার্যক্রম গতিশীল করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। স্বল্প আয়ের মানুষেরা যেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে না থাকে সেটা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। তার মতে, এটা করতে পারলে বাংলাদেশ একটি কল্যাণমূখী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।

তিনি বলেন, প্রকৃত উপকারভোগীর কাছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পৌঁছানোর বিষয়ে আশা প্রকাশ করেন তিনি। এসময় তিনি আগামী এক মাসের মধ্যে সিটি কর্পোরেশনসহ সারাদেশে উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহবান জানান।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, সঠিক উপকারভোগী নির্বাচনে সনাক্তকরণ মূল সমস্যা। এর পাশাপাশি সিটি কর্পোরেশনের কার্যক্রমে গতি কিছুটা কম বলেও জানান তিনি।

সভায় টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের সবশেষ তথ্য অবহিত করা হয়। এতে বলা হয় বর্তমানে মোট সক্রিয় কার্ডের সংখ্যা ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬টি।

১৪ মাস পর রিজার্ভ থেকে ডলার বিক্রি কেন্দ্রীয় ব্যাংকের

সঞ্চয়পত্রে চালু হলো অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম

শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে

বিডায় নিবন্ধিত প্রতিষ্ঠানের বিদেশি ঋণ নিতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না

আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ

ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি

তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার

১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার

পণ্য আমদানিতে মূল্যঝুঁকি কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সুবিধা চালু

এমডিদের কর্মদক্ষতা মূল্যায়ন করবে বাংলাদেশ ব্যাংক