হোম > বাণিজ্য

আদানির বিদ্যুৎ সরবরাহ আবারও চালু

বিশেষ প্রতিনিধি

টানা ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে ভারতের আদানির বিদ্যুৎ সরবরাহ। শনিবার সন্ধ্যার পর জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

এর আগে কারিগরি ত্রুটির কারণে ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাময়িকভাবে বিদ্যু উৎপাদন বন্ধ হয়েছে। একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। আরেকটিতে দুই থেকে তিনদিন সময় লাগতে পারে।

প্রকৌশলী মো. রেজাউল করিম আরও বলেন, আমাদের নিজস্ব কেন্দ্রগুলোতে জ্বালানি সরবরাহ বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি কোনো সমস্যা হবে না।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে, গত ৮ এপ্রিল সকাল ৮টায় আদানির দুই ইউনিট থেকে ১৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। এরপর কারিগরি দ্রুটি দেখা দেওয়ায় দুই কেন্দ্র থেকে ৮৯৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। ওইদিন সকাল ১০টায় একটি কেন্দ্র পুরোপুরি বন্ধ হয়ে যায়। অপর কেন্দ্র থেকে ৭৬২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। আজ দ্বিতীয় ইউনিটও পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে বাংলাদেশে কোনো বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি আদানি গ্রুপ।

অর্থনীতি নতুন পদ্ধতিতে শুরু করেছি: অর্থমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

সিএসইর কমোডিটি মার্কেট চালুর জট খুলছে

ক্রেতাশূন্য মার্কেটে দোকানিদের হাহাকার

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

চামড়া শিল্পে বড় সংস্কার পরিকল্পনা সরকারের

হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধে ছাড়

জামানত ছাড়া তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

আইডিআরএর উদ্যোগে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ