হোম > বাণিজ্য

বিএসসিপিএলসি - বিটিআরসি চেক হস্তান্তর

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) রেভিনিউ শেয়ারিং ও সামাজিক দায়বদ্ধতা তহবিল বাবদ নয় কোটি ছয় লক্ষ আটষট্টি হাজার ঊনসত্তর টাকার তিনটি চেক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর নিকট হস্তান্তর করেছে।

আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এর উপস্থিতিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান উক্ত চেকসমূহ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী এর নিকট হস্তান্তর করেন। এই সময় সাবমেরিন ক্যাবলস এর ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন -সহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বিটিআরসি ও সাবমেরিন ক্যাবলস এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবমেরিন ক্যাবলস পিএলসির পক্ষ থেকে রেভিনিউ শেয়ারিং বাবদ সাবমেরিন ক্যাবল লাইসেন্সের আওতায় ৩,৫৯,৩১,৮৭৮ টাকা ও আইআইজি লাইসেন্সের আওতায় ২৮,৭৯,৯৭৭ টাকা এবং সামাজিক দায়বদ্ধতা তহবিল খাতে ৫,১৮,৫৬,২১৪ টাকার তিনটি পৃথক চেক প্রদান করা হয়।

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা

চার দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা

ব্যাংকিং খাতে গ্রাহক সুরক্ষায় কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক

এলডিসি উত্তরণের প্রস্তুতিতে রপ্তানি বহুমুখীকরণ আর ঐচ্ছিক নয়: ডিসিসিআই সভাপতি

২০০ প্রতিষ্ঠানের নতুন উদ্ভাবন নিয়ে টেক্সটাইল ইনোভেশন এক্সপো শুরু