হোম > বাণিজ্য

কৃষি ও এসএমই ঋণ বাড়াতে প্রভিশন হার আরও কমাল বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

কৃষি এবং কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতে ব্যাংকগুলোর অংশগ্রহণ বাড়াতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এসব খাতে বিতরণ করা ঋণের বিপরীতে আগের তুলনায় কম প্রভিশন সংরক্ষণ করতে হবে। এ বিষয়ে রোববার একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকগুলোকে স্ট্যান্ডার্ড ও স্পেশাল মেনশন অ্যাকাউন্ট (এসএমএ) শ্রেণিভুক্ত ঋণের বিপরীতে যথাক্রমে ১ শতাংশ ও ৫ শতাংশ হারে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হয়। তবে স্বল্পমেয়াদি কৃষিঋণ বিতরণ এবং সিএমএসএমই খাতের আওতায় কুটির, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প উদ্যোগে ঋণ বিতরণে ব্যাংকগুলোকে উৎসাহিত করতে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সিএমএসএমই খাতের আওতাধীন সব অশ্রেণীকৃত (স্ট্যান্ডার্ড ও এসএমএ) স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির, মাইক্রো ও ক্ষুদ্র (সিএমএসএমই) শিল্প উদ্যোগের ঋণের বিপরীতে শূন্য দশমিক ৫০ শতাংশ হারে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হবে। এর আগে গত ১৩ অক্টোবর জারি করা এক সার্কুলারে এ হার ১ শতাংশ নির্ধারণ করা হয়েছিল।

ডিপিএ শিল্পের বৈদেশিক অর্থ পাঠানোর নিয়ম শিথিল

সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা আইএমএফের

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

উচ্চ খেলাপি ঋণের ব্যাংক বন্ধ করা হচ্ছে না কেন

বহর বাড়াচ্ছে ইউএস-বাংলা, আসছে ২১ নতুন বোয়িং

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর মওকুফের অর্থ গবেষণায় ব্যবহারের আহ্বান অর্থমন্ত্রীর

পাকিস্তান থেকে বাংলাদেশে আসবে খাদ্যপণ্য, রপ্তানি হবে পাট

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ দাবি ব্যবসায়ী সংগঠনগুলোর

বস্ত্র খাতে প্রণোদনা বাড়িয়ে ৫ শতাংশ করল বাংলাদেশ ব্যাংক

জনস্বার্থ নিশ্চিত রেখেই আইএমএফের ঋণ