হোম > বাণিজ্য

ডিএসইতে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার

ফের বড় ধরনের তারল্য সংকটে পড়েছে দেশের শেয়ারবাজার। বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মাত্র ৩৫৫ কোটি টাকা, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৩ জুন ডিএসইতে সর্বনিম্ন ২৭৬ কোটি টাকা লেনদেন হয়েছিল।

বাজার পর্যালোচনায় দেখা যায়, জুন মাসের ওই সর্বনিম্ন লেনদেনের পর ধীরে ধীরে বাজারে তারল্যপ্রবাহ বাড়তে থাকে। তারই ধারাবাহিকতায় ৩১ জুলাই বাজারের লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়। ৭ সেপ্টেম্বর বছরের সর্বোচ্চ এক হাজার ৪৪১ কোটি টাকা লেনদেন হয়। লেনদেন বৃদ্ধির পাশাপাশি সূচকেরও বড় ধরনের উল্লম্ফন ঘটে। পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে যাওয়া ডিএসই প্রধান সূচক এ সময়ে পাঁচ হাজার ৬০০ পয়েন্ট ছাড়িয়ে যায়। কিন্তু তারল্য সংকটে ধুঁকতে থাকা বাজারে সূচক পাঁচ হাজার পয়েন্টে নেমে এসেছে। বুধবার পাঁচ পয়েন্ট বৃদ্ধির মাধ্যমে দিনশেষে সূচক দাঁড়ায় পাঁচ হাজার ৯৪ পয়েন্টে।

বাজার পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্সের প্রধান নির্বাহী সোহেল রহমান আমার দেশকে বলেন, বাজারে যখন কোনো কোম্পানির শেয়ারের দর বেড়ে যায়, তখন ওই কোম্পানির শেয়ার ক্রয়ে বিনিয়োগকারীরা হুমড়ি খেয়ে পড়েন। কোম্পানির আর্থিক অবস্থা ও শেয়ারের মূল্য সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। অনেকটা হুজুগ ও গুজবের বশবর্তী হয়ে তারা বিনিয়োগ করে থাকেন। কিন্তু একটি নির্দিষ্ট সময় পর বড় বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে লাভ তুলে নেন এবং সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। বারবার বাজারে এমন ঘটনাই ঘটছে বলে মন্তব্য করেন এ বিশ্লেষক।

তিনি বলেন, পুঁজিবাজারে বিনিয়োগযোগ্য শেয়ারের পরিমাণ খুবই কম। বহুজাতিক কোম্পানিগুলোর পাশাপাশি সর্বোচ্চ সাত-আটটি দেশীয় কোম্পানি বিনিয়োগযোগ্য তালিকায় রয়েছে। এ ধরনের বাজার টিকে থাকার কথা নয়। কিন্তু তারপরও তা টিকে আছে। কারণ, আমাদের দেশের বিনিয়োগকারীরা হাল ছাড়েন না।

আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ

ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি

তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার

১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার

পণ্য আমদানিতে মূল্যঝুঁকি কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সুবিধা চালু

এমডিদের কর্মদক্ষতা মূল্যায়ন করবে বাংলাদেশ ব্যাংক

শেয়ারবাজারে বড় দরপতনে সূচক নামল সাড়ে ৫ হাজারের নিচে

শেয়ারবাজার প্রায় অকার্যকর, ভালো কোম্পানি তালিকাভুক্তির বিকল্প নেই

অস্তিত্বের সংকটে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক

পূর্ণাঙ্গ পর্ষদ-এমডি ছাড়াই চলছে ইসলামী ব্যাংক