হোম > বাণিজ্য

এনবিআর ঐক্য পরিষদের ২০ জনের তালিকা প্রস্তুত

অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক

অর্থনৈতিক রিপোর্টার

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান সংকট নিয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে ২০ সদস্যের একটি প্রতিনিধিদলের নাম প্রাথমিকভাবে প্রস্তুত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

আয়কর এবং কাস্টমস বিভাগের ১০ জন করে মোট ২০ জনের নামের ওই তালিকায় ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার, ভাইস প্রেসিডেন্ট মির্জা আশিক রানা, মহাসচিব সেহেলা সিদ্দিকার নাম রয়েছে।

আগামী মঙ্গলবার এনবিআর ঐক্য পরিষদের সঙ্গে অর্থ উপদেষ্টার ওই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও ঐক্য পরিষদকে এখনও বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা যায়নি।

ঐক্য পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, অর্থ উপদেষ্টার সঙ্গে তারা বৈঠকে বসতে প্রস্তুত। তবে এ জন্য পরিষদকে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হবে।

উল্লেখ্য, এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে ঐক্য পরিষদ। আজ রোববারও এ কর্মসূচি পালন করবে তারা। কর্মসূচি চলাকালে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত সব ধরনের সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারী সংগঠনটি।

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা