হোম > বাণিজ্য

আগামী বাজেটে আমদানি শুল্ক কমবে: এনবিআর চেয়ারম্যান

অর্থনৈতিক রিপোর্টার

ছবি: সংগৃহীত

আগামী বাজেটে সার্বিকভাবে আমদানি শুল্ক কমবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, আমরা এলডিসি উত্তরণে যাচ্ছি। চাইলে ইচ্ছামত আমদানি শুল্ক আরোপ করা যাবে না।

মঙ্গলবার এনবিআর ভবনে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। বাজেট আলোচনায় ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজসহ কৃষি খাত ভিত্তিক বিভিন্ন অ্যাসোসিয়েশন অংশ নেয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, কোন পণ্যের উপর আমদানি শুল্ক আরোপ জাতীয় স্বার্থে করা হয়। আমদানি শুল্ক থেকে সরকারের রাজস্ব আহরণের কোন লক্ষ্য থাকে না। মূলত দেশীয় শিল্পকে সুরক্ষায় আমদানি শুল্ক আরোপ করা হয়।

আগামী বাজেটে ট্যাক্স প্রদান পদ্ধতি সহজ করা হবে জানান এনবিআর চেয়ারম্যান। আয়কর দিতে গিয়ে করদাতারা যেসব হয়রানির শিকার হন তা বন্ধ করা হবে। কিন্তু আয়কর কমানোর সুপারিশ খুব একটা বিবেচনায় নেওয়া হবে না।

তিনি বলেন, আয়কর কমালে ব্যবসা করবেন না হলে করবেন না, এটা ব্যবসায়িক কৌশল হতে পারে না। ব্যবসায় আয় হবে সেটা দেখেই ব্যবসা করবেন। আপনি ব্যবসায় আয় করলেই তবে আয়কর দিবেন।

অডিটের নামে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করা হবে বলে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, যারা নিয়মিত আয়কর রিটার্ন জমা দেয় তাদের আমরা স্বস্তি দিতে চাই। যারা রিটার্ন জমা দেয়নি তাদেরকে আমরা ধরবো এবং তাদের পেছনে দৌড়াচ্ছি।

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা