হোম > বাণিজ্য

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মাওলাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার রাত সোয়া ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম আমার দেশকে জানান, মনিরুল বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, মহাজোট সরকারের আমলে ইসলামী ব্যাংক তৎকালীন সরকার প্রভাব খাটিয়ে কবজা করে। ব্যাংকটির জোড় করে পরিচালনা পরিষদ পরিবর্তন করে ব্যাংক লুটেরা এস আলম গ্রুপ নিয়ন্ত্রণ নেন। এ সময় ব্যাংকটি থেকে ভুয়া কোম্পানি দেখিয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয় এস আলম গ্রুপ ও তার চক্র। এই লুটপাটে মনিরুল প্রত্যক্ষ- পরোক্ষ ভূমিকা পালন করেছে বলে দুদকের মামলায় উঠে এসেছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার পতনের পর এস আলম সিঙ্গাপুর পালিয়ে যায়। এস আলম গ্রুপের বিরুদ্ধেও লুটপাটের অভিযোগে একাধিক মামলা হয়েছে।

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা