হোম > বাণিজ্য

বাড়লো স্বর্ণের দাম

আতিকুর রহমান নগরী

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৮৯০ টাকা বাড়িয়ে ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার থেকে এই দর কার্যকর হবে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪০ হাজার ৮৩১ টাকা ও সনাতন পদ্ধতির একভরি স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ৪৮৮ টাকায় বিক্রি হবে।

সবশেষ গত ২৮ জুন স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬২৪ টাকা কমানো হয়েছিল। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৬২ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৯ হাজার ২৯১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দর ১ লাখ ১৫ হাজার ১৭০ টাকা দাঁড়িয়েছিল। মঙ্গলবার (১ জুলাই) রাত পর্যন্ত এই দামেই স্বর্ণ বিক্রি হয়েছে।

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা