হোম > বাণিজ্য

ডিএসই ইনফরমেশন হেল্প ডেস্ক উদ্বোধন

স্টাফ রিপোর্টার

তথ্যসেবা আরো সহজ ও কার্যকর করার লক্ষ্যে ডিএসই ইনফরমেশন হেল্প ডেস্ক স্থাপন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি। বৃহস্পতিবার বেলা ১১টায় ডিএসইতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ইনফরমেশন হেল্প ডেস্কটির।

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আছাদুর রহমান হেল্প ডেস্কটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. আসিফুর রহমান, প্রধান আর্থিক কর্মকর্তা মো. ছামিউল ইসলাম, প্রধান রেগুলেটরি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূইয়াসহ ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আছাদুর রহমান বলেন, ইনফরমেশন হেল্প ডেস্কের মাধ্যমে পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্য প্রদান আরো সহজ হবে এবং বিনিয়োগকারী ও অন্যান্য অংশীজনদের বিভিন্ন জিজ্ঞাসার দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে ডিএসইর সেবার মান আরো গ্রাহকবান্ধব ও স্বচ্ছ হবে। তিনি আশা প্রকাশ করেন, এই হেল্প ডেস্ক ডিএসই’র বাজার অংশগ্রহণকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুঁজিবাজার সংক্রান্ত সব ধরনের তথ্যের জন্য যোগাযোগের নম্বর +৮৮-০২-৪১০৪০১৮৯, ০৯৬৬৬৭০২০৭০।

আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ

ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি

তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার

১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার

পণ্য আমদানিতে মূল্যঝুঁকি কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সুবিধা চালু

এমডিদের কর্মদক্ষতা মূল্যায়ন করবে বাংলাদেশ ব্যাংক

শেয়ারবাজারে বড় দরপতনে সূচক নামল সাড়ে ৫ হাজারের নিচে

শেয়ারবাজার প্রায় অকার্যকর, ভালো কোম্পানি তালিকাভুক্তির বিকল্প নেই

অস্তিত্বের সংকটে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক

পূর্ণাঙ্গ পর্ষদ-এমডি ছাড়াই চলছে ইসলামী ব্যাংক