হোম > বাণিজ্য

‎কর্মকর্তা-কর্মচারীদের পোশাক সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার বাংলাদেশ ব্যাংকের

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জন্য ড্রেস কোড বা পোশাক পরিধানে নতুন বিধি নির্ধারণ করে একটি নির্দেশনা দিয়েছিল। সমালোচনার মুখে সেই নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এতথ্য নিশ্চিত করেছেন।

‎

‎এর আগে গত ২১ জুলাই কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে পোশাক পরিধান সংক্রান্ত একটি সার্কুলার দেওয়া হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সব স্তরের কর্মকর্তা–কর্মচারীদের (সি ও ডি শ্রেণিভুক্ত কর্মচারীদের নির্ধারিত পোশাক ব্যতীত) সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় পেশাদার ও মার্জিত পোশাক পরিধান করতে হবে।

‎

‎সার্কুলারের বলা হয়েছে, পুরুষ কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকে ফর্মাল শার্ট ও ফর্মাল প্যান্ট পরতে হবে। এক্ষেত্রে জিন্স বা গ্যাবাডিন প্যান্ট পরিহার করতে বলা হয়েছে। আর নারী কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে বলা হয়, শাড়ি, সালোয়ার–কামিজ ও ওড়না, অন্যান্য পেশাদার শালীন পোশাক অবশ্যই সাদামাটা এবং পেশাদার রঙের হতে হবে। ফরমাল স্যান্ডেল বা জুতা, সাদামাটা হেডস্কার্ফ বা হিজাব হতে হবে। শর্ট স্লিভ ও লেংথের ড্রেস (ছোট হাতা ও দৈর্ঘ্যের পোশাক), লেগিংস পরিহার করতে হবে।

‎

সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের বাংলাদেশ ব্যাংকের পরামর্শ প্রদানের বিষয়ে স্ব স্ব বিভাগীয় সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়। তবে, এ বিষয়ে কোন নীতিগত সিদ্ধান্ত হয়নি এবং এ সংক্রান্ত কোন সার্কুলারও জারি করা হয়নি। মিডিয়ার মাধ্যমে অভ্যন্তরীণ এ বিষয়টি বিদেশে অবস্থানরত গভর্নরের নজরে আসলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তাঁর নির্দেশনায় বিষয়টি প্রত্যাহার করা হয়।

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা