হোম > বাণিজ্য

হাউজ অব বাটারফ্লাইয়ের সঙ্গে ‘ঈদের খুশিতে জমবে উৎসব’

স্টাফ রিপোর্টার

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসবের আয়োজন। আর এ আনন্দ বাড়িয়ে তুলতে ‘ঈদের খুশিতে জমবে উৎসব’ ক্যাম্পেইন শুরু করেছে হাউজ অব বাটারফ্লাই। এই ক্যাম্পেইনে আকর্ষণীয় সব অফার দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানটি। এ নিয়ে গ্রাহকদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ।

এই অফারে ইকো প্লাস, হায়ার, হিটাচি, এলজি, স্যামসাং, তোশিবা, হোয়ার্লপুলসহ গ্লোবাল ও নিজস্ব ব্র্যান্ডের পণ্য কিনে গ্রাহকরা পাচ্ছেন ১০০ শতাংশ ক্যাশব্যাক। একই সঙ্গে নির্দিষ্ট মডেলের ফ্রিজে ৩৯৬০০ টাকা, টিভিতে ১৬১০০ টাকা ও ‘গরম এখন আরামের’ ক্যাম্পেইনের আওতায় এসিতে ১৩৯০০ টাকা পর্যন্ত নগদ সাশ্রয় উপভোগ করা যাবে।

প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং মুহাম্মদ সাজ্জাদ মাহমুদ বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এসব ক্যাম্পেইনে গ্রাহকরা আনন্দিত হবে বলে আমরা বিশ্বাস করি। একই সঙ্গে পূরণ হবে তাদের প্রত্যাশা।

ঈদের অফারের সঙ্গে ক্রেতারা আরও কিছু আকর্ষণীয় সুবিধা পাবেন। এছাড়া ক্রেতারা যেকোনো সময়ে হাউজ অব বাটারফ্লাই থেকে পণ্য কিনে উপভোগ করতে পারবেন কিস্তিতেই স্বস্তি। এতে ক্যাশ কিস্তিতে পছন্দের পণ্য কেনা যাবে ১৫ শতাংশ ডাউন পেমেন্টে ব্যাংক EMI সুবিধা; যা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ইএমআইতে কেনার সুযোগ রয়েছে। অফারের বিস্তারিত জানা যাবে এখানে। হেল্পলাইন নম্বর ১৬৫৭১।

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা