হোম > বাণিজ্য

টাঙ্গাইলে মাইক্লো বাংলাদেশের আউটলেট উদ্বোধন

আতিকুর রহমান নগরী

জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত তৈরি পোশাকের ব্র্যান্ড মাইক্লো বাংলাদেশ টাঙ্গাইলে তাদের ১৮তম আউটলেটের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত, টেকসই ও পছন্দের পোশাক সরবরাহের লক্ষ্যেই প্রতিষ্ঠার পর থেকেই কাজ করে যাচ্ছে ব্র্যান্ডটি।

সম্প্রতি টাঙ্গাইল জেলার বড় কালীবাড়ী রোডে অবস্থিত এডিসিএল সিটি সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে নতুন আউটলেটটির উদ্বোধন করেন মাইক্লো বাংলাদেশের পরিচালক এ এইচ এম আরিফুল কবির এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুই বছরেরও কম সময়ে ১৮টি শোরুম উদ্বোধনের মাধ্যমে মাইক্লো বাংলাদেশের দ্রুত সম্প্রসারণের নতুন মাইলফলক তৈরি হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক এ এইচ এম আরিফুল কবির বলেন, ‘মাইক্লো বাংলাদেশ শুরু থেকেই মানসম্মত, টেকসই ও সাশ্রয়ী মূল্যের পছন্দের পোশাক সরবরাহে কাজ করছে। তারই অংশ হিসেবে টাঙ্গাইলে আমাদের ১৮তম শোরুম উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। দেশের জনগণকে আরামদায়ক এবং পরিবেশবান্ধব পোশাক পৌঁছে দিতে আমাদের যাত্রা অব্যাহত থাকবে।’

উদ্বোধন উপলক্ষে তিন দিনব্যাপী আকর্ষণীয় পুরস্কার ও সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে মাইক্লো বাংলাদেশ। এছাড়া, খুব শিগগিরই আরও নতুন আউটলেট চালুর মাধ্যমে গ্রাহকদের আরও কাছাকাছি সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

যে দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ

বড় মূলধনি ও অবকাঠামো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে শর্ত শিথিল

তাঁবু-আউটডোর পণ্যে রপ্তানির নতুন সম্ভাবনা বাংলাদেশের

আওয়ামী সংগঠনগুলোর উসকানিতে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিকে অপসারণ

সাবসিডিয়ারির ব্যবসা চালুর অনুমতি, ৮ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি

সিএসইর কমোডিটি মার্কেট: নিবন্ধন সনদের নীতিগত অনুমোদন পেল ৬ ব্রোকারেজ হাউস

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে: বাণিজ্যমন্ত্রী

মঙ্গলবার থেকে ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

বন্ধ কারখানা চালুতে তহবিল, ঋণ বিতরণে গতি কম