হোম > বাণিজ্য

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত

অর্থনৈতিক রিপোর্টার

বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী, তার স্ত্রী তাসমিয়া আম্বারীন ও তাদের দুই মেয়ে জারা নামরীন এবং জারান আলী চৌধুরীর ব্যাংক হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গতকাল সোমবার এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছে। ফলে তাদের হিসাবে সব ধরনের লেনদেন বন্ধ হয়ে গেছে।

শওকত আলী চৌধুরী চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ীদের একজন ও ফিনলে বাজার লিমিটেডের চেয়ারম্যান। তার স্ত্রী তাসমিয়া আম্বারীন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ভাইস চেয়ারম্যান। তার মেয়ে জারা নামরীন ইস্টার্ন ব্যাংকের পরিচালক।

বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে, তাদের নামে ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের (লিমিটেড কোম্পানিসহ) নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করা হলো। এসব হিসাবের যাবতীয় দলিলাদি (হিসাব খোলার ফরম, টিপি, কেওয়াইসি) আগামী ২ জুলাইয়ের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আপনাদের শাখায় কোনো হিসাব নেই মর্মে ধরে নেওয়া হবে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটার পর থেকে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা ও সুবিধাভোগী ব্যবসায়ীদের ব্যাংক হিসাবও জব্দ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার শওকত আলী চৌধুরীসহ পরিবারের সদস্যদের হিসাব জব্দ করা হয়েছে।

ভরিতে ৩২৬৬ টাকা বাড়ল স্বর্ণের দাম

ব্যবসা সহজ করতে নিয়ন্ত্রণ কমানো হচ্ছে ১০৭ ক্ষেত্রে

কমছে মুরগি ও ডিমের দাম, ধরাছোঁয়ার বাইরে ইলিশ

নির্ধারিত ফি মানছে না অডিট ফার্ম

ট্যারিফ কমিশনের প্রতিবেদনের সঙ্গে বাজারদরে বড় ব্যবধান

বেসরকারি খাতের সঙ্গে যৌথ ব্যবসায় টিসিবি

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু

বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ সহযোগিতায় কাজ করবে ডেনমার্ক

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন, দু-একদিনের মধ্যে প্রথম সভা

এলডিসি উত্তরণ টেকসই করতে পাঁচ পক্ষকে নিয়ে সংস্কার বাস্তবায়ন করবে সরকার