হোম > বাণিজ্য

মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন সীমা বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার

মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান (এমএফএস) লেনদেনের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে গ্রাহকেরা আগের চেয়ে বেশি দৈনিক ও মাস ভিত্তিতে বেশি টাকা জমা, উত্তোলন ও স্থানান্তর করতে পারবেন।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সাকু‌র্লার জারি করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে এ সেবার গ্রাহকরা এজেন্ট পয়েন্টের মাধ্যমে দৈনিক ৫০ হাজার টাকা ও মাসে ৩ লাখ টাকা জমা করতে পারবেন। আগে যা ছিল ৩০ হাজার টাকা ও দুই লাখ টাকা। একইভাবে এমএফএসের গ্রাহকেরা একে অপরকে দৈনিক ৩০ হাজার টাকা ও প্রতি মাসে ২ লাখ টাকা পাঠাতে পারবেন।

আগে ব্যক্তি হিসাবে দৈনিক ২৫ হাজার টাকা ও দেড় লাখ টাকা উত্তোলন করতে পারতেন।

পাশাপাশি একজন ব্যক্তি হিসাবধারী আরেকজন হিসাবধারীকে দিনে ২৫ হাজার টাকা পাঠাতে পারতেন, তা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। প্রতি মাসে একজন হিসাবধারী তিন লাখ টাকা অন্য হিসাবধারীকে পাঠাতে পারবেন, আগে যা ছিল দুই লাখ টাকা। এক হিসাবে আগে তিন লাখ টাকা পর্যন্ত জমা রাখা যেত, তা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে।

তবে এমএফএস প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ বিবেচনায় লেনদেনের ক্ষেত্রে সীমার কম নির্ধারণ করতে পারবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এ নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করতে বলা হয়েছে।

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা