হোম > বাণিজ্য

ফের বাড়ল সয়াবিন তেলের দাম

আতিকুর রহমান, চবি

সয়াবিন তেল

সারা দেশের বাজারে চলমান সংকটের মধ্যে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ৮ টাকা বাড়ানো হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি জানান, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৫৭ টাকায় নির্ধারণ করা হয়েছে।

এছাড়া বাজারে পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ৮৬০ টাকা ও খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৫৭ টাকা। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হবে বলে জানান তিনি।

উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে সরবরাহ সংকট হয়েছে। এর ফলে দেশে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা মজুতদারি করছে, সেই তৎপরতাও লক্ষ্য করা গেছে বলে জানান শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, নতুন নির্ধারিত মূল্যে সয়াবিন তেল বিক্রি এবং বাজারে ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদার করা হবে।

গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় স্বর্ণ

গ্রামীণ বিশ্ববিদ্যালয় থেকে চাকরি খোঁজার কাগজ দেওয়া হবে না: ড. মুহাম্মদ ইউনূস

বাণিজ্য মন্ত্রণালয়ের শুনানিতে রিহ্যাব প্রেসিডেন্টের পদ বহাল

সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ৮.৫৪ শতাংশ

প্রি-শিপমেন্ট ঋণে তহবিল বাড়ল ৭ হাজার কোটি টাকা

সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ২৭৬ কোটি ডলার

জরিমানা ছাড়াই দাখিল করা যাবে জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন

পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর

পেঁয়াজ সংরক্ষণ মেশিনে জালিয়াতি, বেড়েছে কৃষকের বিদ্যুৎ খরচ

শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে নতুন কোম্পানি