হোম > বাণিজ্য

অতিরিক্ত দায়িত্ব পেলেন এনবিআরের দুই সদস্য

অর্থনৈতিক রিপোর্টার

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) দুই সদস্যকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন- ড. মো. আল আমিন প্রামাণিক ও আবু হান্নান দেলওয়ার হোসেন। আল আমিন (কাস্টমস নীতি ও আইসিটি) এবং দেলোয়ার হোসেন (কর অডিট, ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন) বিভাগের সদস্য হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার এনবিআর বোর্ড প্রশাসন এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।

গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে এনবিআরের তিন সদস্যকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করে। চাকরির বয়সসীমা ২৫ বছর উত্তীর্ণ হওয়ায় জনস্বার্থে তাদের অবসরে পাঠানো হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়। অবসরে পাঠানো তিন সদস্য হলেন- হোসেন আহমেদ, আবদুর রউফ এবং আলমগীর হোসেন। এছাড়া বরিশালে কর্মরত কর কমিশনার ছাব্বির আহমেদকেও বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। সম্প্রতি এনবিআর সংস্কার ইস্যু ও চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে আন্দোলন করে আসছিল এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। গত সোমবার আন্দোলন প্রত্যাহার করে নেয় তারা।

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা