হোম > বাণিজ্য

সঞ্চয়পত্রে বিনিয়োগে নিরুৎসাহিত করছে ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের কঠোর বার্তা

স্টাফ রিপোর্টার

সঞ্চয়পত্র বিক্রির ক্ষেত্রে গ্রাহকদের কোনোভাবেই নিরুৎসাহিত না করতে দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তালিকাভুক্ত শাখাগুলোতে সঞ্চয়পত্র বিক্রির কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনা এবং গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে তা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, সঞ্চয়পত্র বিক্রির জন্য তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও কিছু ব্যাংক বিভিন্ন উপায়ে গ্রাহকদের সঞ্চয়পত্রে বিনিয়োগে নিরুৎসাহিত করছে।

এ অবস্থায় সঞ্চয়পত্র আইন, ১০৭৭-এর বিধান উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সরকার কর্তৃক মনোনীত ব্যাংকগুলো সঞ্চয়পত্রের ইস্যু অফিস হিসেবে বিনিয়োগকারীদের কাছে সঞ্চয়পত্র বিক্রির দায়িত্ব পালন করবে। এটি তাদের নির্ধারিত সেবার অংশ।

সার্কুলারে আরও বলা হয়েছে, তালিকাভুক্ত শাখাগুলোতে সঞ্চয়পত্র-সংক্রান্ত কার্যক্রম যাতে নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি গ্রাহকদের অভিযোগ গ্রহণের পদ্ধতি শাখার দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে এবং প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে।

দেশে ব্যাংক হিসাব ১৯ কোটি ৩২ লাখ: অর্থমন্ত্রী

মুদির দোকান ও বিউটি পার্লার আসছে ভ্যাটের আওতায়

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত

খেলাপি ঋণ, ঝুঁকিপূর্ণ ঋণ, পুনঃতফসিল, দেউলিয়া—এসব শব্দের অর্থ কী

টাকা ছাপিয়ে ফের ধার দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোগ

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী

৪৯০০ বড় গ্রাহকের কবজায় ৫.৭৫ লাখ কোটি টাকার ঋণ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি