হোম > বাণিজ্য

শেরপুর চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিত

জেলা প্রতিনিধি, শেরপুর

ভোটার তালিকায় ত্রুটি থাকায় আগামী ২২ আগস্টের শেরপুর চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১১ আগস্ট) দুপুরে শেরপুর আদালতের সিনিয়র সহকারী জজ তাহমিনা আফরোজ তানি এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়,রোববার আদালতে এই মামলা দায়ের করেন জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহাম্মেদ ছিদ্দিকি। সোমবার মামলা শুনানি করেন অ্যাডভোকেট আখতারুজ্জামান। সহযোগিতায় ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বিশেষ পিপি অ্যাডভোকেট রুবি ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাহার আলী।

অ্যাডভোকেট আখতারুজ্জামান জানান, বাদী পক্ষ আদালতে অভিযোগ করেন চেম্বারের অধিকাংশ ভোটার ভুয়া, এক নামে একাধিক ভোটারের নাম আছে। আদালত বিষয়টি আমলে নিয়ে সোমবার এই রায় দেন। রায়ে বিচারক লিখেন ত্রুটিযুক্ত ভোটার তালিকা ঠিক করা না পর্যন্ত ওই নির্বাচনে নিষেধাজ্ঞা থাকবে।

আগামী ২২ তারিখের নির্বাচন স্থগিত ও চেম্বার সভাপতি আরিফ হোসেন, চেম্বার সচিব হারুণ অর রশিদ, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাহবুব আলম রকিব ও বাছাই কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এমকে মোরাদুজ্জামানকে সাতদিনের কারণ দর্শাতে বলা হয়েছে।

আবারও নাবিল গ্রুপের এমডি ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব

আশিয়ান গ্রুপের প্রধান কার্যালয়ে বৈশাখী উৎসব

বাঙালি সংস্কৃতিকে ধারণের আহ্বান গাকৃবি ভিসির

তেলের দাম বাড়ার ইঙ্গিত দিলেন মার্কিন জ্বালানিসচিব

রেমিটেন্স সংগ্রহে সেরা ১০-এ বাংলাদেশ কৃষি ব্যাংক, পেল সিলভার অ্যাওয়ার্ড

এপ্রিলের ১২ দিনে এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকার রেমিট্যান্স

রূপালী ব্যাংকে নারী কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ বিষয়ক সভা

এনসিসি ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে অর্থায়ন চুক্তি স্বাক্ষর

এম-ডুয়েট প্রজেক্টের আওতাধীন ভবনসমূহের সম্প্রসারণ কাজের উদ্বোধন

কোম্পানি করদাতার রিটার্ন জমার সময় বাড়লো আরও একমাস