হোম > বাণিজ্য

ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক খোলা রাখার নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার

সরকারি ছুটির দিন আগামীকাল শুক্রবার রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের শাখাগুলো সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আগামীকাল সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী এই চার ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অফিস খোলা থাকেব সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক/কর্মচারীদের ঈদ-উল-ফিতরের পূর্বেই বেতন-ভাতা উত্তোলনপূর্বক যথাযথভাবে ঈদ অনুষ্ঠান উদযাপনের নিমিত্তে আপনাদের ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা